লালমনিরহাটে বিজিবি'র অভিযানে ইউএসএ তৈরী পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার।

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:০৪:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:০৪:১৬ অপরাহ্ন
 
একরামুল হক একরাম,লালমনিরহাট সদর প্রতিনিধিঃ
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ২৮ জানু: রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল-মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান পরিচালনা করে। 
 
অভিযানের সময় পলিথিনে মোড়ানো অবস্থায় ইউএসএ তৈরী একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ মালিক বিহীন ছিল বলে জানায় বিজিবি।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
 
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর আওতাধীন ৩টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় সর্বমোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
বিজিবি আরও জানায়, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক পাচার, চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]