বাগেরহাটে ২ দিনে বিএনপি'র ৭ নেতা বহিষ্কার

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০১:১১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০১:১১:৫৫ অপরাহ্ন
 
বাগেরহাট প্রতিনিধি 
 
বাগেরহাটে গত ২ দিনে ৭ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। ২৬ ও ২৭ জানুয়ারি বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পরপর দুটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 
২৭ জানুয়ারি বহিষ্কৃতরা হলেন- বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুবুল হক কিশোর, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি সদস্য মাহবুবুর রহমান টুটুল, ৫ নং ওয়ার্ড বিএনপি সদস্য শেখ রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড বিএনপি'র সদস্য রনি মিনা এবং জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সোহেল হোসেন।
 
এর আগে ২৬ জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিএনপি'র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার হন চিতলমারি উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস।
 
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ ও ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ায় তাদেরকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]