​কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের বাংলাদেশের আহ্বান

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০১:৩৯:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০১:৩৯:০৪ পূর্বাহ্ন

আব্দুল্লাহ আল মামুন, যশোর 

যশোরের কেশবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে কেশবপুর উপজেলার বিদ্যানন্দন কাঠি ইউনিয়নের তেঘরী বাজারে এবং সন্ধ্যায় বাউশালা বাজারে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন-৯০ যশোর-৬ (কেশবপুর) এর হাতপাখা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মোঃ শহিদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম ও হাশিয়ার রহমান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান, শ্রমিক আন্দোলনের নেতা মোসলেম উদ্দিন ও মনিরুজ্জামান এবং ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসান। এছাড়াও  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় গাজী মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন জনগণের পক্ষে রাজনীতি করছে।” তিনি কেশবপুরবাসীর দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন।

সভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]