পুঠিয়ায় গুড় কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:৩৮:২৩ পূর্বাহ্ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর এলাকায় অনুমোদনহীন গুড় তৈরী কারখানার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  শিবু দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ জানয়ারি) এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অত্যন্ত নোংরা পরিবেশে গুড় তৈরি করা, গুড়ে অনুমোদনবিহীন পণ্য ব্যবহার করা, ওজনে কম দেয়া, খাবার অযোগ্য বরফ ব্যবহার করে খেজুরের রস ঠান্ডা রাখা ও লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, উপজেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]