রাজাপুরে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:৫৬:০৭ পূর্বাহ্ন
 
মশিউর রহমান রাসেলঃ
 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস মার্কার বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। 
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে হাঁস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।
 
এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে হাঁস মার্কার লিফলেট তুলে দেন এবং তার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
 
ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। আমি সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে কাজ করছি।”
 
গণসংযোগ কর্মসূচিতে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। এবং হাঁস মার্কার পক্ষে সমর্থন চান ।
 
“জনগণের পাশে থাকুন, তাদের সমস্যার কথা শুনুন, ভালোবাসা দিয়ে বার্তা পৌঁছে দিন। আগামী পরিবর্তনের জন্য জনগণের হৃদয়ে হাঁস প্রতীককে জাগিয়ে তুলুন।” গণসংযোগ কর্মসূচির শেষে ব্যারিস্টার মঈন ফিরোজী নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]