মুলাদীতে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ॥

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৫:৫২:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৫:৫২:০৩ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। গতকাল বেলা ১১টায় মুলাদী রিপোটার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, ১০ দলীয় জোটের প্রার্থী নিজে ও তার অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর কথা লিখে অপপ্রচার চালাচ্ছে, তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সর্বাত্মক সহযোগী করে যাচ্ছে, আমরা চাই সকলে মিলে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করতে এবং যারা মিথ্যা অপাবদ চালাচ্ছে তাদেরকে এহেন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, পৌরসভা শ্রমীকদল সাধারন সম্পাদক মাসুদ খান রিকু, পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা তামিম মল্লিক সহ বিএনপির নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]