‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০১:৩২:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০১:৩২:০৪ পূর্বাহ্ন
 

নিজস্ব প্রতিবেদক

ডাকসুকে ‘বেশ্যাখানা’ ও ‘মাদক আড্ডা’ বলা সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষাধারা। ২৬ জানুয়ারি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানা, যুগ্ম আহবায়ক কামরুন নাহার, আশিকুল ইসলাম, সদস্য সচিব কাজী নওরীন এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশে স্বাধীনতা যেমন এই যুদ্ধাপরাধী সংগঠন দুটি চায় না, তেমনি নারীদের শিক্ষা-উন্নয়নও চায় না। যে কারণে কথায় কথায় তারা নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। সেই সাথে আমরা মনে করি এরা ডাকসুসহ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে প্রতারণার আশ্রয় নিয়ে নির্বাচিত হওয়ার নাটক মঞ্চস্থ করেছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ^বিদ্যায়ের টিএসসি থেকে স্বীকৃতি শিক্ষকদেরকে প্রথম শ্রেণির নাগরিকত্ব প্রদান, রাষ্ট্রিয় অর্থায়নে শিক্ষাধিকার বাস্তবায়ন ও শিক্ষাঙ্গণকে কোটামুক্ত সুশিক্ষার আশ্রয়স্থল করার দাবিতে আত্মপ্রকাশ করে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]