‎হোসেনপুরে সাবেক ছাত্রলীগ সভাপতি ও ভাইস-চেয়ারম্যান অপু গ্রেফতার

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০১:১৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০১:১৫:৩৯ পূর্বাহ্ন
‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
‎
‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]