নসিহা ফাউন্ডেশন কর্তৃক মানবতার বিশেষ স্বীকৃতি পেলেন নাইক্ষ্যংছড়ি মিডিয়া সেল-এর জিয়াউল হক আনচারী

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০১:০৩:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০১:০৩:৫৬ পূর্বাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের অসহায় মুসলিম ও অমুসলিম মানুষের কল্যাণে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা (ক্রেস্ট) লাভ করেছেন জিয়াউল হক আনচারী।
 
নসিহা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার এস কে এস টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, সন্ধ্যা ৬টায় এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়, যার অংশ হিসেবে জিয়াউল হক আনচারীকেও সম্মানিত করা হয়।
 
তিনি আল হুদা ইনস্টিটিউট, বাইশারী (নাইক্ষ্যংছড়ি, বান্দরবান)–এর ইনচার্জ হিসেবে দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি নাইক্ষ্যংছড়ি মিডিয়া সেলের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
 
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাউসার মাহমুদ, চেয়ারম্যান, নসিহা ফাউন্ডেশন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখ ড. মুহাম্মদ সাইফুল্লাহ মাদানি, পিএইচডি, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়।
নসিহা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুনিরুল হক, চেয়ারম্যান, নসিহা ফাউন্ডেশন।
 
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে—
 
হেড অব ইনচার্জ: ৩৭ জন
 
কালচারাল মেম্বার: ৫৫ জন
 
ডোনেশন মেম্বার: ৫০ জন
 
প্রতিষ্ঠান ইনচার্জ: ১৩ জন
 
 
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যারা নীরবে মানবতার সেবা করে যাচ্ছেন, তাদের এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। একই সঙ্গে তারা মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]