শরীয়তপুরের যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০২:২৮:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০২:২৮:২৪ অপরাহ্ন
 
শরীয়তপুর প্রতিনিধিঃ
 
শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো. রাহাত কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৫৫)। তিনি ভেদরগঞ্জ উপজেলার পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
 

আলামতসহ গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]