কেন্দুয়ায় পূর্ববিরোধের জেরে সন্ত্রাসী হামলা ও দেড় লাখ টাকা ছিনতাই, আহত ২

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১২:৫১:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১২:৫১:০৩ পূর্বাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পরিকল্পিত হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
 
ঘটনাটি ঘটে শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে কেন্দুয়া থানাধীন সান্দিকোনা ইউনিয়নের পাইমাসকা গ্রামের একটি কাঁচা রাস্তায়। আহতরা হলেন এনামুল হক (২৩) ও রানা মিয়া (২৩)।
 
ভুক্তভোগীদের অভিযোগ, সাহিতপুর বাজারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এরশাদ, আফাজউদ্দীন,মোঃ শরীফ, শিল্পী আক্তার,রিনা আক্তার দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির সামনে হামলা চালায়। হামলায় লোহার রড ও কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় এনামুল হকের কাছে থাকা গরু বিক্রির নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
 
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
 
এ ঘটনায় আহতদের স্বজন মোঃ মাহবুব হাসান মামুন কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানায় , অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]