কালকিনিতে বিভিন্ন বাজারে প্রশাসনের অভিযানে বিক্রেতাদের অর্থদন্ড

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১১:৫৬:১১ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম , নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনি বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাটকা সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে মোট ২৮,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
 
রবিবার (২৫ জানুয়ারি) সকালে কালকিনি পৌরসভার  পুরান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল-আরেফীনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত জাটকা উপজেলার স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 
প্রশাসন  জানান, জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]