লালমনিরহাট-১ আস‌নে বিএনপি জামায়াত সংঘর্ষ

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৭:২৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৭:২৫:০৬ অপরাহ্ন
 
লালমনিরহাট প্রতিনিধিঃ
 
২৫ জানুয়ারী রোববার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় নির্বাচনী প্রচার কে কেন্দ্র ক‌রে বিএন‌পি ও জামায়ত সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। 
 
এঘটনায় আনুমা‌নিক ১৫-২০ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স'এ চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
 
ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
হা‌তিবান্ধায় বিএনপি জামায়াত সংর্ষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা। 
 
পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]