নগরীর কুমারপাড়ায় ৫জুয়াড়ী-সহ গ্রেফতার-৬

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৫:৪৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৫:৪৩:৩৭ অপরাহ্ন
 
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পৃথক একজন মাদক কারবারী ও ৫জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
শনিবার (২৪ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের করে গ্রেফতার করে রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানা পুলিশ। 
 
গ্রেফতারকৃতরা হলো: রাব্বী (২৫), সে নগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে, মোঃ মোস্তফা হোসেন (৪০), সে নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন কুমার ঘোষ (৪৪), সে একই এলাকার শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত কুমার ঘোষ (৪৫), সে মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে মোহন দাস (৪৩), সে মৃত রবি দাসের ছেলে ও টুটুল কুমার ঘোষ (৪৫), সে একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 
 
তিনি জানান, শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেফতার করে। এ সময় জুয়ার আসর থেকে দুই সেট তাস ও নগদ ৫ হাজার ৫শ’ ২০ টাকা জব্দ করা হয়।
এরআগে, রাত ৭টার দিকে নগরীর কোর্ট বাজার এলাকা থেকে ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ রাব্বীকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]