নকলায় বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ফাহিম চৌধুরীর পথসভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৪:৪২:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৪:৪২:২২ অপরাহ্ন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
 
শেরপুরের নকলা উপজেলার ৪নং গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির আয়োজনে শনিবার সন্ধ্যায় গৌড়দ্বার সরকারি প্রাইমারি স্কুল মাঠে শেরপুর ২ আসনের বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মো: ফাহিম চৌধুরীর এক পথসভা গৌড়দ্বার ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মো: ফাহিম চৌধুরী। এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হক দুলাল,সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হক তালুকদার ,সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, নকলা পৌর বিএনপির আহবায়ক কামরুল ইসলাম লিটন, সাবেক ওলামা দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা আব্দুর রউফ, বিএনপির নেতা মোবারক হোসেন মাস্টার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]