আনুমানিক ২৪ হাজার টাকা মূল্যমানের ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩৫:৫৯ অপরাহ্ন
আনুমানিক ২৪ হাজার টাকা মূল্যমানের ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২৪/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বউ বাজার এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

 অদ্য ২৪/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অনুমানিক ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মূল্যমানের ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম শাজাহান বেপারী (৩২) পিতা- মৃত মান্নান বেপারী, সাং- শ্রীরামপুর, থানা ও জেলা-চাঁদপুর বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]