কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটা সীমান্তের বাঁশ বাগানে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০১:৫৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০১:৫৮:০৯ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক বয়স ৮০ বছর)। তিনি ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা ছিলেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে মোঃ আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন, তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।
 
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন। এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে কিছুই জানেন না।
 
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]