ময়মনসিংহ- ১১ (ভালুকা) আসনে সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ মোর্শেদ আলমের হরিণ প্রতিকের নির্বাচনী প্রচারনায় হুমকি প্রদান, হামলা ও বাধাগ্রস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সতন্ত্র প্রার্থী মোর্শেদ আলম অভিযোগ করে বলেন,
বিএনপির মনোনিত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর সন্ত্রাসী বাহিনি কর্তৃক প্রতিদিন আমার কর্মীদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। স্পষ্ট ভিডিও ফুটেজ ও প্রমান দিবার পরও আইনশৃঙ্খলা বাহিনী কোন পদক্ষেপ নেয়নি এবং এখন পর্যন্ত ১ জন আসামীও গ্রেপ্তার করেনি।
তিনি বলেন, যদি হাসিনার স্টাইলেই নির্বাচন হয় তাহলে ছাত্রজনতার এত রক্ত দানে দেশের কি উপকার হলো? এসময় তিনি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ট নিশ্চিত করার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সহ অন্যান্যরা।