মিরপুর-কাফরুলে জামায়াতের নির্বাচনী প্রচারণার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ১২:০৬:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ১২:০৬:৩৫ পূর্বাহ্ন
 
 
 
নিজস্ব প্রতিবেদক 
 
 
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা ও গণভোটে "হ্যাঁ" পক্ষে গণ-জোয়ার সৃষ্টি করতে হবে- মোবারক হোসাইন 
 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডাঃ শফিকুর রহমানের সমর্থনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণ- জোয়ার সৃষ্টি করার জন্য দায়িত্বশীল সমাবেশ করেন।   
 
 
উক্ত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীর দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ তৈরির জন্য দায়িত্বশীলদের রাত-দিন পরিশ্রম করতে হবে। সাথে সাথে আমাদের আল্লাহর কাছেও রাতে আঁধারে চাইতে হবে।
 
 
তিনি আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
 
 
এই সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও আসন পরিচালক আব্দুর রহমান মুসা, সদস্য সচিব শাহ আলম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম আলম, মহানগরীর কর্মপরিষদ সদস্য মোঃ জামাল আহমেদ, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, শেরেবাংলা উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]