‎কুবিতে স্টুডেন্ট'স ইউনিয়ন অব নাঙ্গলকোট এর নবীন বরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ১১:২৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ১১:২৪:১৪ অপরাহ্ন
‎
‎কুবি প্রতিনিধি :
‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট'স ইউনিয়ন অব নাঙ্গলকোট- কুসান’–এর উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বাংলা বিভাগে ৪০৪ নাম্বার রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎সংগঠনের সদস্য ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হারেছ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও অতিথিদের ফুল বরণ করে নেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্টের সিএসসি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ জিলানী, কুসানের সাবেক সভাপতি আজহার উদ্দিনসহ নাঙ্গলকোট উপজেলা থেকে আগত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
‎
‎সাধারণ সম্পাদক আলামিন মজুমদার বলেন, "১৯ ব্যাচের নবীন বরণ প্রোগ্রামে আত্মার টানে আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আমরা আশা করি আমাদের সম্পর্কে যে ধারা তা ভবিষ্যতে যেন অটুট থাকে, এবং তোমরা এই সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।"
‎
‎বাইউস্টের সিএসসি বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ জিলানী বলেন, "কুসানের সকল প্রোগ্রাম স্টুডেন্টদের ঘিরে। সুতরাং প্রোগ্রামে কেউ থাকুক বা না থাকুক কুসানের একমাত্র অংশীদার হিসেবে স্টুডেন্টরা যেন থাকে, আয়োজনের অংশীদারিত্ব নেয়, উপভোগ করে।"
‎
‎সভাপতি আরাফাত আজম বলেন, “প্রতিবছর কুসানের দুটি প্রোগ্রাম হয়, একটি নবীন বরণ এবং অন্যটি ইফতার মাহফিল। তাহার এই ধারাবাহিকতায় আজকের এই নবীন বরণ প্রোগ্রাম। এ প্রোগ্রামটি আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি। আমরা প্রত্যাশা করি সিনিয়র জুনিয়র এর সমন্বয়ে কুসান এগিয়ে যাবে বহুদূর।"

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]