রাণীশংকৈল আদিবাসী গ্রামগুলোতে ভাই পূজা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৮:৫৫:১০ অপরাহ্ন
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আদিবাসী পল্লিতে এই প্রথমবারে মতো একটি ব্যত্তিক্রম পুজা অনুষ্ঠিত হয়েছে ভাই পুজা। (২৪ জানুয়ারি) রোজ শনিবার সকালে আদিবাসী পল্লিতে আদিবাসী মহিলারা তাদের ভাইয়ের সুখ মঙ্গল কামনা করার জন্য এই বছর উপোস থেকে পুজাটি করতেছে সবাইমিলে।

আদিবাসী মহিলাদের কাছ থেকে জানা গেছে, তারা তাদের ভাই সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য সব নারীরা একত্রে হয়ে একটি দল গঠনে করে গ্রামে গ্রামে সবার বাড়িতে গিয়ে চাল সংগ্রহ করেন। এই সংগ্রহ করা চাল দিয়ে পুজার সামগ্রী কিনে এনেছেন। সরস্বতী পূজা করার আগেই অনেক জায়গায় ভাইপুজা সম্পন্ন করেছেন আদিবাসী মহিলারা।

উপজেলার আদিবাসী মহিলারা সরস্বতী পূজা হওয়ার কারণে আজকে দিনটি ঠিক করেছে সবাই মিলে। তাই আজকে ভাই পুজা করতেছে তারা। ধর্মীয় পুরোহিত মন্ত্র পাঠ করার মধ্যে দিয়ে নানা আয়োজনের মধ্যে দিনে দিনটি আজকে উৎসবটি পালন হচ্ছে। এই পুজাতে আদিবাসী মহিলারা ভাই পুজা করার জন্য তাদের ভাইদের কাছ থেকে নতুন শাড়ি পেয়েছে এই পুজার জন্য।

সেই শাড়িটি পড়ে আজকে তারা পূজা মণ্ডপে ভাইয়ের সুখ শান্তি কামনা জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। এই বিষয়ে আদিবাসী নেতা শান্ত পাহানের কাছে জানতে চাওয়া হলে তিনি মুঠোফোনে জানান, আমি এইবছর এই পুজাটির কথা শুনে খুব অবাক হয়ে গেছি যে ভাই পুজা করতে হবে এই বছরে সেটা।

পরে আমি গ্রামের মোড়ল এবং মহিলাদের কাছ থেকে জানতে পারি যে আমাদের সারাদেশে নাকি এইটা ভাই পুজা করতেছে মহিলারা তাই আমি এই পুজাটার জন্য আমার বোনদের নতুন শাড়ি কিনে দিয়েছি তারা যে আমার জন্য ভাই পুজাটা করে। আমি আপনাদের সাংবাদিকদের কাছে বলতে চাই আজকে যে আমাদের উপজেলার আদিবাসী গ্রামগুলোতে ভাই পুজা হচ্ছে সেটা আসলেই ভাইদের সুখ শান্তি মঙ্গল কামনা করার জন্য।
সিরাজুল ইসলাম 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]