ঢাবিতে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র অলী আহমেদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপলোড সময় : ২৪-০১-২০২৬ ০২:০৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০৪:০৯:২৮ অপরাহ্ন
 
নিজস্ব প্রতিবেদক
 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেশনাল মাস্টার্সের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী অলী আহমেদের শোক সভা ও দোয়া মাহফিল শুক্রবার(২৩ জানুয়ারী,২০২৬ ইং) বিকাল সাড়ে ৫টায় কলা ভবনে ইসলামিক স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হয়।
 
প্রফেশনাল এম এ ইন ইসলামিক স্টাডিজ ২০২৩ -২৪ শিক্ষাবর্ষ ফাতিহ ৬ষ্ঠ ব্যাচ সতীর্থ ফোরামের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে হুমায়ুন কবীর ও সাদী মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো: ছানাউল্লাহ, বিশেষ অতিথি ছিলেন ড. মো: আবদুল লতিফ,ড. মুহাম্মদ শফিক আহমেদ, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ড. আমীর হোসেন, ড. জাহিদুল ইসলাম সানা, ড. মোহাম্মদ ইমাউল হক সরকার টিটু।
 
মরহুম অলী আহমেদ গত ৮ জানুয়ারী ২০২৬ বৃহস্পতিবার ইন্তেকাল করেন। 
 
তিনি বরগুনার স্থানীয় মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল, ২০১৫ সালে আলিম,পরে ঢাকা তামিরুল মিল্লাত থেকে ফাজিল পাশ করেন,পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করে ২০২৩ -২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি হন।
 
প্রধান অতিথি ড. মো: ছানাউল্লাহ বলেন, অলী আহমেদ একজন মেধাবী ছাত্র ও বহুগুনে গুণান্বিত ছিলেন।
 
দোয়া মাহফিল ও মুনাজাতের মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসভা সম্পন্ন হয়।
 
এসময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর, সাদী মাহমুদ, মিতু আকতার, মো মাঈনুদ্দিন,শারমিন রীমা, শাখাওয়াত হোসেন, ফাইয়্যাজ হোসেন, নিশাত জাহান, জায়েদ উদ্দিন, আবু দাউদ, মিজানুর রহমান, প্রফেশনাল মাস্টার্স ৭ম, ৮ম, ৯ম,১০ম,১১ তম ব্যাচের শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও  মরহুমের স্ত্রী মায়িশা তাবাসসুম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]