আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও দশ দলীয় জোট সমর্থিত নির্বাচনী প্রথম জনসভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর হাইস্কুল মাঠে ব্যাপক কর্মী সমর্থকের উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ডাঃ বিএম মফিজুর রহমান আল আজহারীর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট সমর্থিত নেতা কর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।