মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দ পুর কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন ও
সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী'র নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সফিউল্লাহ খোকন,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, যুবদলের সদস্য আবু মুছা,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ,
সদর পৌরসভার যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার,যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইব্রাহিম,
তাঁতী দলের সভাপতি আমানউল্লাহ,এনামুল হক মাসুম মেম্বার, মোঃ মিঠু,আনোয়ার, সদর পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ,
ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম মেম্বার ,
সাধারণ সম্পাদক অদুদ,সিনিয়র সহ সভাপতি শামীম রেজা,
সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক এরশাদুল হক (শিশু) ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রফিক,সাধারণ সম্পাদক কাউছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন মিছিলে অংশ গ্রহণ করেন।