খিলগাঁও থানাধীন তিলপাপাড়ায় অটোরিক্সার যাত্রীকে চাপাতি ও ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের আসামি সুজন ও তার সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:২৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০২:১৭:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও থানাধীন তিলপাপাড়া এলাকায় অটোরিক্সার যাত্রীকে চাপাতি ও ছুরির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনার প্রধান আসামি মোঃ সুজন সিকদার (২৯) ও তার সহযোগী মোঃ রুবেল শেখ (২৬)’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

 
এরই ধারাবাহিকতায়, গত ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ০৮:১০ ঘটিকার সময় জনৈক সুজন আলম ও তার বন্ধু মাহবুব আলমদ্বয় ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সা যোগে খিলগাঁও থানাধীন তিলপাপাড়া সাকিনস্থ রোড নং-২২, বাসা নং-৬৪৯/এ এর সামনে রাস্তার উপর পৌঁছামাত্র দুই জন ছিনতাইকারী চাপাতি ও ছুরি দেখিয়ে জোরপূর্বক ভিকটিম সুজন আলম এর নিকট হতে একটি মটোরোলা মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৫,০০০/- এবং তার মানিব্যাগে থাকা বিদেশী ২০০ ইউরো এবং বাংলাদেশী আনুমানিক ৪০০০/- টাকাসহ মানিব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-০৮ তারিখ ০৩ ডিসেম্বর ২০২৫। পরবর্তীতে অদ্য ২২ জানুয়ারি ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারী চক্রের মূলহোতা (১) মোঃ সুজন সিকদার (২৯), পিতাঃ হালিম সিকদার, গ্রামঃ ঝাওতলা, থানাঃ নাটোর সদর, জেলাঃ নাটোর’কে রাজধানীর হাতিরঝিল এলাকা এবং (২) মোঃ রুবেল শেখ (২৬), পিতাঃ রশিদ শেখ, গ্রামঃ খাড়াকান্দি, থানাঃ শিবচর, জেলাঃ শরীয়তপুর’কে রামপুরা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। ধৃত আসামি মোঃ সুজন সিকদার (২৯) একজন পেশাদার ছিনতাইকারী তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ০১টি অস্ত্র মামলাসহ মোট ১১টি ও ধৃত আসামি মোঃ রুবেল শেখ (২৬) এর নামে শাহজাহানপুর ও হাতিরঝিল থানায় অস্ত্র মামলাসহ মোট ০৭টি মামলা রয়েছে। 

 
 উল্লেখ্য যে, ধৃত আসামি মোঃ সুজন সিকদার (২৯) গত ২৪ অক্টোবর ২০২৫ তারিখ রাজধানীর শাহজাহানপুর থানাধীন এলাকায় নূরে আলম রিফাত (২৩) এর নিকট হতে একটি আইফোন ও মানিব্যাগে রক্ষিত ৭,৫০০/- টাকা চাপাতি দেখিয়ে ছিনতাই করে। উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে র‍্যাব-৩ কর্তৃক গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও এলাকার সিসি টিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করা হলেও ধৃত মোঃ সুজন সিকদার (২৯)’কে গ্রেফতার করা সক্ষম হয়নি। ধৃত আসামি মোঃ সুজন সিকদার (২৯) একজন পেশাদার ছিনতাইকারী। ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।     

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]