চারঘাটে ভেজাল গুড় তৈরির জন্য জড়িমানা

আপলোড সময় : ২৩-০১-২০২৬ ০১:২২:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৬ ০১:২২:৪১ পূর্বাহ্ন
 
 
মো: গোলাম কিবরিয়া 
রাজশাহী প্রতিনিধি:
 
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে পরিচালিত মোবাইল কোর্টে রায়পুরে অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়।
 
এছাড়া, পিরোজপুরের রাসেল গুড় ফ্যাক্টরীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। ফ্যাক্টরীতে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে গুড় তৈরি করা হচ্ছিল।
 
 
বিএসটিআই রাজশাহী ও চারঘাট উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজান। প্রাসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
 
 
বিএসটিআই রাজশাহী জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]