বীরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল মডেল প্রেসক্লাব

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৪:৩৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৪:৩৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
মাহাবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥

হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বীরগঞ্জ মডেল প্রেসক্লাব। সাংবাদিকদের নিজস্ব উদ্যোগ ও সংগঠনের অর্থায়নে এই প্রথম বীরগঞ্জে এমন বৃহৎ পরিসরে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
 
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মো. জাহিদুল ইসলাম ফরহাদ, বীরগঞ্জ থানার ডিএসবি ডিআইও মো. হায়দার আলী, বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য মামুনুর রশিদ শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বীরগঞ্জ থানার ডিএসবি নুর আমিন।
 
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শাওন কুমার সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক ও সামাজিক কর্তব্য।
 
তিনি আরো বলেন, বীরগঞ্জ মডেল প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি দায়িত্বশীল সংগঠনের দৃষ্টান্ত স্থাপন করেছে। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। একই সঙ্গে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
পরিশেষে তিনি এই মহৎ উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]