মাদক মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি কিং রুবেল (৩০)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০২:২৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৪:৪৬:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মাদক মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি কিং রুবেল (৩০)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রুবেল @ কিং রুবেল (৩০)’কে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অদ্য ২১/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯.১৫ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হরপাড়া এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীনগর থানার মামলা নং-১৫(৪)১৬, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার অন্তর্গত টেবিলের ৯(খ) এর ০৫ বছর সশ্রম কারাদন্ড ও ১,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ রুবেল @ কিং রুবেল (৩০), পিতা- মোঃ দেলোয়ার হোসেন @ ঝান্টু, সাং- শ্রীনগর কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]