কাউখালীতে কুল চাষে ভাগ্য পরিবর্তন কৃষক দেলোয়ার হোসেনের

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০১:০৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০১:০৭:৩৪ অপরাহ্ন
 
রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে কুল চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন। কৃষক কুল চাষ করে সফলতা পেয়েছে। কৃষকের সংসারে হাসির মুখ দেখা যাচ্ছে। উপজেলার শিয়ালকাঠি গ্রামের কৃষক দেলোয়ার হোসেন (৬২) উপজেলা কৃষি অধিদপ্তরের এসএসিপি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ জমিতে বল সুন্দরী কুল চাষ করে।

কৃষক দেলোয়ার হোসেন জানান, তার ওই জমিতে তিনি বছরে একবার ধান চাষ করেন। ধান চাষ করে তেমন লাভ না হওয়ায় তিনি একই জমিতে প্রায় ২০০ টি বল সুন্দরী কুল গাছ রোপন করেন। বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই কুল তিনি বাজারে বিক্রি করতে পারবেন। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার কুল বাজারে বিক্রি করেছে।

বাগানে যে কুল আছে আরো প্রায় ২ লক্ষ টাকার কুল বাজারে বিক্রি করতে পারবে বলে আশা প্রকাশ করেন। এই কুলটি খেতে খুবই সুস্বাদু বলে কৃষক জানান।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী  দাস জানান, উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক মাঠ পরিদর্শন করা হয় এবং কৃষকদের পরামর্শ সহ বিভিন্ন সময় প্রশিক্ষণ দেওয়া হয়। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, অনাবাদি জমিতে আবাদের আওতায় আনার জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এতে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]