মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মান্নান মাষ্টার বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল ও উপজেলা সুজনের সভাপতি সাংবাদিক সোহেল মাহাবুবের বাবা। বুধবার (২১ জানুয়ারী) বাদ আসর মরহুমের এক সময়ের কর্মস্থল বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
জানাজায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও
এদিকে সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মান্নান মাষ্টারের মৃত্যুতে বরিশাল জেলা,বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত,প্রয়াত শিক্ষাগুরু আব্দুল মান্নান মাষ্টার এমন একজন শিক্ষক ছিলেন যিনি তাঁর অসাধারণ জ্ঞান, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর জীবনে গভীর ছাপ রেখে গেছেন।
শুধু শ্রেণীকক্ষে নয় শিক্ষা, সমাজ বা জাতি গঠনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর চলে যাওয়াতে শোকে স্তব্ধ শিক্ষক ও শিক্ষার্থীসহ নাগরিক সমাজ। শুধু শোকই নয় বরং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে।
ব্যাক্তি জীবনে সদালাপী, মিষ্টভাষী সকলের প্রিয় ও পরম শ্রদ্ধেয় এ শিক্ষক যিনি পাঠ্যক্রমের বাইরেও জীবনে একজন শিক্ষিত, সুনাগরিক হয়ে গড়ে ওঠার শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে ভালো মানুষ হওয়ার বীজ বপন, সহানুভূতিশীল ও সৎ হতে শিখিয়ে গেছেন।
হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও পথপ্রদর্শক আব্দুল মান্নান স্যারের রেখে যাওয়া কর্ম ও আদর্শ এই জনপদের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা, তাঁর চিরবিদায়ে শিক্ষাঙ্গনে শোকের মাতম, অপূরনীয় ক্ষতি ও শূন্যতার সৃষ্টি হয়েছে। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন অনন্য সাধারণ ব্যক্তিত্বসম্পন্ন ও ধর্মভীরু সাদা মনের মানুষ। তাঁর মৃত্যুতে বানারীপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ্ তাঁকে জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন এ দোয়া করেছেন সবাই।