মাদারীপুরের সাংবাদিক জগতের এক নক্ষত্রের চির বিদায়,শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৮:৪৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৮:৪৩:৪৭ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের প্রবীণ সাংবাদিক, দৈনিক "মাদারীপুর সংবাদ" পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশিরের জানাজা নামাজ সম্পূর্ণ হয়েছে। বুধবার বাদ যোহর পৌর ঈদগাহ মাঠে জানাজা সম্পূর্ণ করা হয়। 
 
পরিবার সূত্রে জানা'যায়,ইয়াকুব খান শিশির দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুধবার ভোর রাত চারটা দশ মিনিটের সময় ইন্তেকাল করেন। তার প্রথম জানাজা মাদারীপুর পৌরসভা ঈদগা মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শিশিরের মৃত্যুতে মাদারীপুর সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
জানাযায় উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করে বলেন,ইয়াকুব খান শিশির তিনি তার লেখনির মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবে আমরা তার আত্মার শান্তি কামনা করছি মহান আল্লাহ তা'আলা তাকে যেন জান্নাতুল ফেরদৌস এর উচ্চ স্থান দান করেন।
 
উল্লেখ্য,ইয়াকুব খান শিশির ১৯৬১ সালে টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।ইয়াকুব খান শিশির ২০০২ সালে মাদারীপুরের দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন পরবর্তীতে তিনি কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে ১৯৯৩ সালে বাংলা প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালে অবসরে আসেন।

 কালকিনি উপজেলার সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করেন ২০০৩ সালে কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে তিনি মাদারীপুরে চলে আসেন এবং দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেন পাশাপাশি বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন এরপর থেকে তিনি দীর্ঘদিন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]