জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল, একটি দল পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে- মোহাম্মদ মোবারক হোসাইন

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:০২:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:০২:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক জামায়াত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি মিরপুর ৬০ ফিট বারেক মোল্লা থেকে শুরু হয়ে আমতলায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোঃ মুহিবুল্লাহ। আরো উপস্থিত ছিলেন, মিরপুর পূর্ব থানার আমীর শাহ আলম তুহিন, কাফরুল পশ্চিম থানার আমীর অধ্যাপক মতিন খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহানগর পশ্চিম সেক্রেটারি মুহিবুল্লাহ হুসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। মোঃ মোবারক হোসাইন বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। নির্বাচনী আচরণবিধি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের কিন্তু একটি দল আচরণবিধি মনিটরিং এর নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে মব তৈরি করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা যদি আমাদের সঙ্গে বিশৃঙ্খলা করতে আসে, আমরা ছাড় দেব না। দেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, জামায়াত সকল প্রস্তুতি নিয়েই আগামীতে সব সন্ত্রাসীদের মোকাবিলা করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সন্ত্রাসীদের বরদাস্ত করা হবে না। আগামীতে যদি জামায়াতের দিকে দৃষ্টি দেওয়া হয় বা কোনো সন্ত্রাসী আচরণ করা হয়, তাহলে শুধু প্রতিবাদ সমাবেশ নয়, দাঁতভাঙা জবাব দেওয়া হবে। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]