কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১২:৪৬:০৭ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
‎কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মামুন অর রশিদ।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন বিকেল ৩টায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর কাছে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
 
‎বিষয়টি নিশ্চিত করে মোঃ মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম, ঐতিহ্য রক্ষার আন্দোলনের লক্ষ্যে সাম্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছি। তিনি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সফলতা কামনা করেছেন।
 
কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম-৩ ( উলিপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তাসভীর উল ইসলাম (বিএনপি), মোঃ মাহবুবুল আলম সালেহী (জামায়াত), মোঃ আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), মোঃ আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গণ অধিকার পরিষদ)। 
 
কুড়িগ্রাম-৩ ( উলিপুর ) আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪'শ ৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪'শ ২ জন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]