কেন্দুয়ায় মাদক ও সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৮

আপলোড সময় : ২১-০১-২০২৬ ১২:০৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ১২:০৯:১১ পূর্বাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়c নে মাদক (ইয়াবা) ব্যবসার আধিপত্য ও সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সায়েতপুর বাজার চার রাস্তার মোড় ও চেংজেনা গ্রামে সংঘর্ষ চলে। আহতদের মধ্যে মতি মিয়া (৫০) গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
পুলিশ জানায়, চেংজেনা গ্রামের আপন চাচাতো ভাই সুনু মিয়া ও হুমায়ুন মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুনরায় সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]