শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১২:১০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ১২:১০:২৩ পূর্বাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক 
 
শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
 
আজ, (১৯ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
 
 
বিক্ষোভোত্তর সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন। সমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
 
 
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।
 
 
এছাড়াও ঢাকা মহানগরী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা এই মিছিলে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]