গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিল

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১১:৩৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১১:৩৫:৩৪ অপরাহ্ন
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জে:
 
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী পূর্বপাড়া (চাঁদপাড়া) জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল। ২০ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার বাদ আসর মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন ইসলামাবাদ হাটপাঙ্গাসী সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

উক্ত মাহফিলে 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ মুফতি ফয়জুল্লাহ নোমানি, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ আবদুল বাসেদ (বাচ্চু আনসারী), তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম সিরাজী, আরও বক্তব্য রাখবেন হযরত মাওলানা মোহাম্মদ আবুল হাসেম আনসারী সহ স্থানীয় বক্তাগণ।

মসজিদের 
উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিত কামনা করেন মাহফিল এন্তেজামিয়া কমিটি। উক্ত মাহফিলে আপনারা সকলেই আমন্ত্রিত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]