বুড়িচংয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান, জরিমানা আদায়

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৮:১২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৮:১২:৩৮ অপরাহ্ন
 
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 
 
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
 
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেনটু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে স্বর্ণের পরিমাপে গড়মিল করার কারণে হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 
অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান ও ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]