গোপালগঞ্জে ইয়াবাসহসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:০৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:০৮:২১ পূর্বাহ্ন
 
 
নিজস্ব প্রতিবেদক 
 
গোপালগঞ্জ জেলার সদর থানাধীন কাজুলিয়া এলাকা থেকে ১১৪০ (এগারো শত চল্লিশ) পিচ ইয়াবাসহ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। ১মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
 
 
 
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি সদর, (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গত ১৭/০১/২৬ ইং, সময় দুপুর ১৪:২০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় ধৃত আসামির নিজ বসতবাড়ির সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ১। মাহাবুব হাওলাদার (৩৫), পিতা: মৃত আফসার উদ্দিন হাওলাদার, সাং: কাজুলিয়া উত্তরপাড়া, থানা: সদর, জেলা: গোপালগঞ্জ নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
 
 
এসময় গ্রেফতারকৃত আসামির হেফাযত হতে সর্বমোট ১১৪০ (এগারো শত চলিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়।
 
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]