বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় হিজলায় হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা ফ্রন্টের শোক ও স্মরণসভা।

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:২৭:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:২৭:০০ পূর্বাহ্ন
 
হিজলা প্রতিনিধিঃ
 
সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বরিশালের হিজলা উপজেলায় হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা ফ্রন্টের উদ্যোগে শোক ও স্মরণসভার আয়োজন করা হয়।
 
গতকাল, শনিবার,১৮ জানুয়ারি,উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রম সন্ধ্যা ৭টায় এ শোক ও স্মরণসভা অনুষ্ঠানটি হয়।
 
হিজলা উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ পূজা ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাবু লাল নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্য সচিব বাপ্পী দে।
 
শোক ও স্মরণসভা অনুষ্ঠানে শত শত সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। তাদের এই অংশগ্রহণ ছিল বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
 
শোক ও স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।
 
বিশেষ অতিথি ছিলেন,হিজলা গৌরব্দী ইউনিয়ন বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলাইমান জমাদার,উপজেলা মহিলা দলের সভানেত্রী নাসরিন খানম,ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন জমাদার, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক গাজী সাইদুল, বড়জালিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,মন্দির কমিটির উপদেষ্টা বলরাম নাথ।
 
সভায় বক্তারা বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত আপন মানুষ ছিলেন।তাঁর জন্য আজ শুধু বাংলাদেশ নয়,বিশ্বের বিভিন্ন দেশেও দোয়া করা হচ্ছে। তিনি দেশকে ভালোবাসতেন বলেই তাঁর জানাযায় ধর্ম বর্ণ নির্বিশেষে কোটি মানুষ অংশগ্রহণ করেন।পূর্বেও এদেশের হিন্দুধর্মালম্বীদের পাশে বিপদে-আপদে বিএনপি ছিল ভবিষ্যতে ও থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]