মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১২:৪৮:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১২:৪৮:২৬ পূর্বাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোর 
 
মণিরামপুর পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) মাগরিব বাদ ওয়ার্ডের এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আহসান কবীর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
 
এছাড়াও উপস্থিত ছিলেন মণিরামপুর মুজাহিদ কমিটির সভাপতি মাষ্টার আবুল কাশেম, জাতীয় শিক্ষক ফোরাম মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম, বিজয়রামপুর ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাছুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক তাজামুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
সভায় ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রম জোরদার, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]