বদরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এক যুবক আটক।

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৭:২৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৭:২৩:৫২ অপরাহ্ন
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জ উপজেলা মধুপুর ইউনিয়ন নাওপাড়া গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে সুমনমিয়া(২০) নামে এক যুবক আটক করেছে পুলিশ। আটক সুমন একই গ্রামের দেলোয়ার হোসেন ছেলে।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাবা মার সঙ্গে শিশু মেয়েটি পাশের দামোদরপুর শেখেরহাট একটি গ্রামে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে আসে।পরে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়।এসময় একই গ্রামের দেলোয়ার হোসেন ছেলে সুমন মিয়া শিশুটির উপর কুদৃষ্টি পড়ে।সে কৌশলে মেয়েটিকে লিচু বাগানের  ডেকে এনে ধর্ষন করেন।এসময় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে যেয়ে পরিবারকে বিষয়টি খুলে বলে।পরে শিশুটির বাবা মা থানায় অভিযোগ দায়ের করে। 
 
বদরগঞ্জ থানার এসআই রফিক বলেন,ভুক্তভোগী শিশুর মা বাবার অভিযোগ পেয়ে সুমন মিয়াকে নাওপাড়া গ্রামে  যমুনেশ্বরী  নদীর এলাকা থেকে আটক করা হয়।মেয়েটিকে 
ডাক্তারী পরিক্ষা জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, আটক সুমন মিয়া বিরুদ্ধে নারী শিশু নির্যাতন ধর্ষন মামলায় রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]