পীরগাছায় জালনোট ও জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ জালনোট তৈরীর মূলহোতা গ্রেফতার

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪৯:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১৩ এর অভিযানে রংপুর জেলার পীরগাছা থেকে জালনোট এবং জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিসহ জালনোট তৈরীর মূলহোতা গ্রেফতার। ‘বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জাল নোট দেশের সার্বিক অর্থনীতি মারাত্মক ক্ষতি সাধন করে। এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিতভাবে র‍্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করে থাকে।
 

র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতায় সাম্প্রতিক সময়ে রংপুরে জাল নোটের তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ইং ১৮/০১/২০২৬ তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগাছা থানাধীন ০৬ নং তাম্বুলপুর ইউনিয়নের অন্তরর্গত রহমতচর দক্ষিণকানি গ্রামস্থ জনৈক মানিক মিয়া এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি এবং জালনোটসহ জালনোট তৈরীর মূলহোতা ১। মোঃ মানিক মিয়া (২৮), পিতা-মোঃ শামসুল হক, সাং-রহমতচর দক্ষিণকানি, ৭নং ওয়ার্ড, তাম্বুলপুর ইউপি, থানা-পীরগাছা, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
জব্দকৃত জালনোট এবং জালনোট তৈরীর বিভিন্ন সরঞ্জামাদিঃ-
 
১। ৫০০ টাকা মূল্যমানের ১৭ (সতেরো) টি জাল নোট (৫০০×১৭)=৮,৫০০/- টাকা 
 
২। ৫০ টাকা মূল্যমানের ২৪০ (দুইশত চল্লিশ) টি জাল নোট (৫০×২৪০)=১২,০০০/- টাকা
 
৩। ৫০০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৫ (পাঁচ) টি কাগজ।
 
৪। ৫০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ৫৬ (ছাপান্ন) টি কাগজ।
 
৫। ২০ টাকার নোটের একপাশ প্রিন্ট করা ০৬ (ছয়) টি কাগজ।
 
৬। ০১ পিঠে প্রিন্ট করা ০৬ (ছয়) টি ৫০০/- (পাঁচশত) টাকার নোট।
 
৭। ০১ টি ল্যাপটপ ও ০১ টি কিবোর্ড।
 
৮। ০১টি চার্জার। 
৯। ০১টি মাউস ও মাউস প্যাড। 
১০। ০১টি মাল্টিপ্লাগ। 
১১। ০১টি ইউএসবি হাব। 
১২। ০১টি কালার প্রিন্টার। 
১৩। ০১ টি লেমিনেটিং মেশিন। 
১৪। ০১ টি হেয়ার ড্রায়ার। 
১৫। জল ছাপের কাজে ব্যবহৃত ০১ তা ফয়েল পেপার। 
১৬। ০২ টি কাগজ কাটার। 
১৭। ০১ টি হ্যালোজেন লাইট। 
১৮। ০৮ টি কাঠের তৈরী কালার ডায়েস। 
১৯। ০১ টি কাঁচের বোর্ড।
২০। ০৫ বোতল স্ক্রীন রং। 
২১। ০১ বোতল আঠা। 
২২। ০১ টি বোতলে কিছু পরিমাণ বাইকোমেট তৈল। 
২৩। ০১ টি ১২ ইঞ্চি প্লাষ্টিকের স্কেল। 
২৪। ০১ রীম সাদা কাগজ।
 
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি চক্রকে গ্রেফতার এবং জালনোট উদ্ধারে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]