হবিগঞ্জের পৈল গ্রামে চিশতিয়া দরবার শরিফে বার্ষিক পবিত্র ওরস মোবারক পালিত

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন
হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ

হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পৈল ইউনিয়নের নামাপৈল মোল্লা বাড়ি ( দালান হাঁটি) গ্রামে চিশতিয়া দরবার শরিফে মরহুম পীরে কামেল শাহ্ মোঃ আব্দুল সাত্তার মুন্সি (পেরাইশা ফকির উনার ইছালে ছাওয়াব উপলক্ষে বার্ষিক পবিত্র ওরস মোবারক পালিত হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতে ওরস  কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওরসে বিভিন্ন স্হান থেকে এসে শিল্পীরা গান পরিবেশন করে থাকে এবং মুরিদান, আশেকান, তরিকত পন্থি সহ দূর দূরান্ত থেকে ভক্ত বিন্দ অংশ গ্রহন করে।

ওরসে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আঃ খালেক হারুন  মিয়া,সহ সভাপতি ক্বারি শাহ মোঃ মহিবুর রহমান, সহ সভাপতি মোঃ কুটি মিয়া, সহ সভাপতি মোঃ বাবুল মিয়া,সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ্ মোঃ মামুনুর রহমান, অর্থ সম্পাদক, ক্বারি শাহ মোঃ এমরান মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জুনাইদ মিয়া,প্রচার সম্পাদক মোঃ এনাম মিয়া সহ এলাকায় স্হানীয় লোকজন অংশ গ্রহন করেন। 
হবিগঞ্জের পৈল গ্রামে চিশতিয়া দরবার শরিফে  বার্ষিক পবিত্র ওরস মোবারক পালিত 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]