মাদক চুরি ও ক্যাসিনোতে বেহাল দশা রানীশংকৈল

আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০১:২৮:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০১:২৮:০৮ পূর্বাহ্ন
প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার সকল উপজেলায় মাদকব্যবসা , চুরি, ক্যাসিনোতে বেহাল দশা, মোহনা টেলিভিশনের সাংবাদিক বলেন - রানীশংকৈল  উপজেলায় নারায়ণপুর গ্রামে ভুলাধর রায় ছেলে প্রফুল্ল রায় মাস্টারের বাসা থেকে আজ রাত চারটার সময় ঘুম থেকে জেগে উঠে দেখে ঘরের দরজা খোলা। আলমারির ডয়ের থেকে পৌনে দুই ভরি স্বর্ণ চার ভরি রুপো চুরি হয়ে গেছে।

এই এলাকায় ক্যাসিনোসহ জুয়া খেলা এবং কিছু মাদক সেবনকারীর আনাগোনা লক্ষ্য করা গেছে তবে সন্ধ্যার পরপরই এলাকায় অনেক নতুন নতুন লোকজনের আগমন ঘটে মাদক এবং ক্যাসিনো প্রতি আসক্তির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে হাত বাড়ালেই শুকনা পরিয়া ইয়াবা  ফেন্সিডিল সহ বড় বড় ব্যবসায়ী  গড়ে উঠেছে ভর্নিয়া সম্পদ বাড়ি এলাকায় এসব মাদক ব্যবসায়ী আস্তানা রয়েছে বলে অনেকেই  এ বিষয়ে সমালোচনার  ঝড় উঠেছে তবে এ বিষয়ে অনেকেই ধারণা করছেন  পুলিশের এসব মাদক কারবারীদের সঙ্গে সখ্যতা রয়েছে বলেই সচেতন মহল  ধারণা করেছেন।


সম্পদ বাড়ির ভেলসা মাস্টারের ছেলে লাইজু সহ ঠাকুর গাঁও জেলার সকল উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার মাদক কার বাড়ি করে আসছে। ঐ এলাকা মানুষ আমাকে একাধিকবার  এই লাইজুর বিষয়ে কথা বলেছেন। দেশে কি আইন আদালত সবকিছু উঠে গেছে। এত বড় একজন মাদক ব্যবসায় প্রশাসন এবং  সাধারণ মানুষের চোখে ধুলা দিয়ে আজ রাতারাতি কোটিপতি বনেগেছে।

এই লাইজু  মাদকের দুটি চালান ইতিপূর্বে পুলিশের অনুসন্ধানী ধরা পড়েছিল সেই চালানটি ছিল টাটা গাড়ি ট্রাকে করে। একজন মাদক ব্যবসায়ী যখন ট্রাকে  মাদক আনা নেওয়া করেএর ব্যবসা কত বড় বিস্তার লাভ করেছে তার সবারই  মুখে মুখে জানা।
তাই ঠাকুর গাঁও জেলার সকল উপজেলার  অফিসার ইন চার্জদের এই মাদক,চুরি, ক্যাসিনো সম্রাটদের  গ্রেফতারের বিষয়টি  দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]