চুয়াডাঙ্গায় ডায়রিয়া পরিস্থিতি উদ্বেগজনক, ধারণক্ষমতার পাঁচ গুণ রোগী ভর্তি হাসপাতালে

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০২:৫২:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০২:৫২:০১ অপরাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আবারো শীতজনি রোটাভাইরাস ডায়রিয়া নিউমোনিয়া রোগের বৃদ্ধি। প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে এবং ভর্তি থাকছে ধারণ ক্ষমতার চেযে পাঁচগুণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ২০ জনের স্থানে এক থেকে দেড়শ জন ভর্তি থাকছে। একারণে সংকট দেখা দিয়েছে বেড, ঔষধ, সাপ্লিমেন্ট স্যালাইন সেট। রোগীরা বেড না পেয়ে কষ্ট করে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। আজ ( ১৭ জানুয়ারি) শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছে দেড়শজন।এদের মধ্যে বেশীর ভাগই শিশু। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার জানান, প্রতিদিনই ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। যদি ছুটি হচ্ছে ৩০ জন ভর্তি হচ্ছে ৪০ থেকে ৫০ জন। লোকোবল কম থাকায় রোগী সামলাতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। কর্তব্যরত চিকিৎসকরা শীতের এ মৌসুমে পচ-বাসি খাবার না খাওয়া এবং ঠান্ডা থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]