ব্রাহ্মণপাড়া স্বেচ্ছাসেবক লীগের নেতা সোহাগ মেম্বার গ্রেপ্তার

আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১২:৫৮:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১২:৫৮:২৯ পূর্বাহ্ন
 

মোঃ অপু খান চৌধুরী।।
 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ৮ নং মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব  ভুইয়া (সোহাগ) মেম্বারকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম। 

থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে



সোহাগ মেম্বারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় দেবিদ্বার থানায় একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়নের আছাদনগর গ্রামের নসু মিয়া ভূইয়ার ছেলে। তিনি বর্তমানে মালাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার। এ ছাড়াও তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মালাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক।

 

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, আহসান হাবিব ভূইয়া সোহাগ মেম্বারকে দেবিদ্বারের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে শুক্রবার আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরv

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]