কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের ওসমান শেখ বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি.... রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি নরুন গ্রামের হাফিজ উদ্দিন শেখের ছেলে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি জাংগালিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।
শুক্রবার বাদ জুমা নরুন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাযা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
ওসমান শেখের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান আ ক ম মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুল হক আকন্দ, গাজীপুর জজ কোর্টের এপিপি শাহ মোতাশেম আজমল সোহেল, ইউনিয়ন বিএনপি'র সভাপতি নেছার আহমেদ নুহু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মোল্লা গভীর শোক প্রকাশ করেন।