সিলেটে 'শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত' সজল গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৪৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৪৯:২২ অপরাহ্ন
সাইদুল ইসলাম বালাগঞ্জ সিলেট ক্রাইম রিপোর্টার প্রতিনিধি :: 

সিলেট নগরের জেল রোড এলাকা থেকে কামরান আহমদ সজল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজল 'শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত' বলে জানিয়েছে পুলিশ।


বুধবার সন্ধ্যায় মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সজলের বাড়ি নগরের শিবগঞ্জে। তিনি ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বিশটি মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]