বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার রাজধানীতে আটক

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:০৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:০৫:৩২ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল:

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ছাত্র কর্মপরিষদের সহসভাপতি (ভিপি) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

জানা গেছে, মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরণের আস্থাভাজন ছিলেন। উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিক আহমেদ বলেন, ‘মঈন তুষারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে  থানা হেফাজতে নেওয়া হয়। তুষারের বিরুদ্ধে মাদক মামলাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন মামলা ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]