সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণ

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:৫৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:৫৮:৫৪ অপরাহ্ন
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাফিক বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। 
 
 
 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 
 
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং  প্রধান অতিথি ছিলেন বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। 
 
 
দু'টি জেলায় সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে মোট ৭০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ৪৮টি চেকের বিপরীতে মোট ১ কোটি ৯৮ লাখ টাকা দেওয়া হয়।
 
এতে আহতদের জন্য ১৩টি চেকে ২৩ লক্ষ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ৩৫টি চেকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। 
 
 
অপরদিকে মেহেরপুর জেলায় মোট ২২টি চেকের মাধ্যমে ৮২ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আহতদের জন্য ৮টি চেকে ১২ লক্ষ টাকা এবং নিহতদের পরিবারের জন্য ১৪টি চেকে ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সব মিলিয়ে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার দুর্ঘটনা কবলিতদের মধ্যে মোট ২ কোটি ৮০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
 
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]